× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৭:৩০ পিএম

দুই ছাত্রীকে যুবকের গোপনাঙ্গ দেখানোর ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৭:৩০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহে দুই ছাত্রীকে লুঙ্গি তুলে গোপনাঙ্গ দেখানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর মাহমুদুল হাসান (৪৫) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্ত মাহমুদুল হাসান সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার আজুগড়া দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা মোজাম্মেল হক প্রামাণিকের ছেলে।

এর আগে, বুধবার সকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিরাজগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সম্প্রতি নগরীর নতুন বাজার এলাকার আফরোজ খান মডেল স্কুলের পেছনের একটি নির্জন গলিতে নারী শিক্ষার্থীদের সামনে এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, নির্জন গলি দিয়ে দুই ছাত্রী হেঁটে আসছিলেন। এ সময় এক ব্যক্তি এগিয়ে এসে তাদের সামনে দাঁড়িয়ে লুঙ্গি তুলে অশ্লীল আচরণ করেন। পরে ওই দুই শিক্ষার্থী পাশ কাটিয়ে চলে যায়। অভিযুক্ত ব্যক্তি তাদের পিছু নেন।

পুলিশ জানায়, এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নগরবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তের পরিচয় ও অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন।

Link copied!