× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রুয়েট প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৭:৫৫ পিএম

রুয়েটে নবায়নযোগ্য জ্বালানি প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত

রুয়েট প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৭:৫৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) টেকসই জ্বালানি, নবায়নযোগ্য শক্তির সম্ভাবনা এবং শিল্পখাতে সবুজ রূপান্তর নিয়ে ‘PSREF Industrial Energy Challenge: Designing a Green Transition’ শীর্ষক সেমিনার ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউট অব এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট স্টাডিজ (IEES) এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ (CPD) যৌথভাবে এ আয়োজন করে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ২১৭ নম্বর কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আবদুর রাজ্জাক। এ সময় আরও উপস্থিত ছিলেন IEES-এর পরিচালক অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মো. মাহমুদ শাহজাদ, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান এবং CPD-এর প্রতিনিধিরা।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম বলেন, উচ্চ ব্যয়ের কারণে সৌরশক্তির ব্যবহার এখনো সীমিত থাকলেও বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এটি অপরিহার্য হয়ে উঠেছে। তিনি সৌরশক্তিকে মূলধারার জ্বালানি হিসেবে প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

অন্যদিকে অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার টেকসই উন্নয়নের জন্য নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নেসকোর সহযোগিতায় আবাসিক হলগুলোর ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের পরিকল্পনা রয়েছে, যা ক্যাম্পাসে সবুজ জ্বালানির ব্যবহার বাড়াতে সহায়ক হবে।

PSREF, যা CPD Power and Energy Studies-এর একটি উদ্যোগ, বেসরকারি খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে কাজ করছে। এর আওতায় বিভিন্ন রপ্তানিমুখী শিল্প সংগঠনের সঙ্গে আলোচনা করে আর্থিক ও কারিগরি চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা হয়েছে।

সেমিনারের অংশ হিসেবে টেকসই জ্বালানি বিষয়ক কেস স্টাডি ও উদ্ভাবনী ধারণা নিয়ে একটি প্রতিযোগিতা আয়োজন করা হয়। এতে মোট ৩৩টি দল অংশ নেয়, যেখান থেকে বাছাই শেষে ১০টি দল চূড়ান্ত পর্বে উপস্থাপনার সুযোগ পায়। ফাইনালে রুয়েটের ৭টি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২টি এবং আহসানিয়া মিশনের ১টি দল অংশগ্রহণ করে।

বিচারকদের মূল্যায়নে রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ‘টিম এভারফ্রেশ’ বিজয়ী হয়। প্রথম রানারআপ হয় একই বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের ‘টিম অপচয় জিরো’ এবং দ্বিতীয় রানারআপ হয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ‘টিম গ্রিনারি গ্রিড’। বিজয়ী দলে ছিলেন শুব্র দেবনাথ, মো. ইমতিয়াজ আহমেদ লিসান, দিবাকর মণ্ডল রুদ্র ও মো. শুয়াইব বিন সাফি।

সমাপনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আবদুর রাজ্জাক জ্বালানি খাতে গবেষণা, দক্ষতা ও উদ্ভাবনের ওপর জোর দিয়ে বলেন, বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় প্রযুক্তিনির্ভর টেকসই সমাধানের দিকে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে ‘PSREF Innovator Award’ তুলে দেওয়া হয় এবং আনুষ্ঠানিকভাবে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে জ্বালানি সংকট বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং গবেষণাভিত্তিক চিন্তাভাবনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Link copied!