× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৮:৫৮ পিএম

প্রতি লিটার পেট্রোলে ৩৫ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৮:৫৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

পরিমাণে কম দেওয়ায় কুড়িগ্রাম সদর উপজেলার পাটেশ্বরী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে একটি ফিলিং স্টেশনকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন মোবাইল কোর্ট পরিচালনাকারী সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন।

জানা যায়, পাটেশ্বরী এলাকায় অবস্থিত মেসার্স আর আর ফিলিং স্টেশনে জ্বালানি তেলের ওজন, পরিমাপ ও মজুতসংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করা হয়। এ সময় দেখা যায়, প্রতি ১০ লিটার পেট্রোলে ৩৫২ মিলিলিটার এবং প্রতি ১০ লিটার ডিজেলে ৫০ মিলিলিটার কম সরবরাহ করা হচ্ছিল, যা ভোক্তা প্রতারণার শামিল। অভিযানে আরও অনিয়ম ধরা পড়ে। ফিলিং স্টেশনের আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের কোনো বৈধ ক্যালিব্রেশন চার্ট পাওয়া যায়নি। ব্যবহৃত ট্রাক ওয়েব্রিজেরও কোনো ভেরিফিকেশন সনদ ছিল না। এ ছাড়া অগ্নিনির্বাপক যন্ত্রপাতি মেয়াদোত্তীর্ণ অবস্থায় পাওয়া যায়, যা নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত দেয়।

এসব অপরাধের প্রেক্ষিতে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর বিভিন্ন ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় প্রতিষ্ঠানটিকে সর্বমোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সাইফুদ্দীন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের প্রকৌশলী তাহাজিবুল ইসলাম ও প্রকৌশলী তাদমিরা শারমিন।

অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সরকারি বিধি অনুযায়ী সঠিক পরিমাপে জ্বালানি তেল বিক্রির নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি দ্রুত বিএসটিআই রংপুর কার্যালয় থেকে প্রয়োজনীয় ভেরিফিকেশন সনদ গ্রহণের জন্য বলা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকারী সহকারী কমিশনার সাইফুদ্দীন বলেন, 'পূর্বেও ওই আমরা এ ধরনের একটি অভিযান পরিচালনা করেছিলাম। তবে আজকে আমরা যে ফিলিং স্টেশনটিতে অভিযান চালিয়েছি সেটিতে অনিয়ম ও অসঙ্গতি বেশি পাওয়া গেছে। এরপরেও যদি এমন অপরাধ পাওয়া যায়, তাহলে জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।'

রূপালী বাংলাদেশ

Link copied!