সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় আজ শুক্রবার (১ মে) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পল্লী বিদ্যুতের তাহিরপুর সাব-জোনাল অফিস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনামগঞ্জের সুরমা নদীর রিভার ক্রসিং লাইনে নতুন সার্কিটের তার টানানোর কাজের জন্য শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাহিরপুর উপজেলার আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটবে বলে জানানো হয়েছে। এতে সাময়িক অসুবিধার জন্য এলাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ এবং বিদ্যুতায়ন কার্যক্রম সফল করতে সবার সহযোগিতা কামনা করেছে।

