× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: মে ২, ২০২৬, ০২:১২ পিএম

চকরিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে কামাল গ্রেপ্তার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: মে ২, ২০২৬, ০২:১২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়ায় ৮ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে কামাল উদ্দিন (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২ মে) দিবাগত রাত ৩টার দিকে পৌরসভার পালাকাটা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয় বলে জানান তিনি।

ওসি আরও জানান, শিশুটি সুস্থ হয়ে উঠলে মেডিকেল পরীক্ষার জন্য তাকে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হবে।

ধর্ষণের শিকার শিশুর মা বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছেন। এদিকে, দ্রুত সময়ে অভিযুক্ত গ্রেপ্তার হওয়ায় স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!