× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: মে ২, ২০২৬, ০৩:০৪ পিএম

রূপপুর প্রকল্পে কর্মরত রুশ নাগরিকের মৃত্যু

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: মে ২, ২০২৬, ০৩:০৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নতুনহাট গ্রিন সিটি আবাসিকে ব্যায়াম করার সময় চুরকিন ভ্লাদিমির নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ মে) সন্ধ্যায় ব্যায়ামরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন চুরকিন ভ্লাদিমির। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। সুরতহাল প্রতিবেদনে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

নিহত চুরকিন ভ্লাদিমির রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান এটোমিক ইনার্জোতে কর্মরত ছিলেন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দায়িত্ব পালন করছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্মকর্তা আসাদুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ তার দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!