× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মে ২, ২০২৬, ০৪:২২ পিএম

মারা গেলেন ৬ বারের সাবেক এমপি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মে ২, ২০২৬, ০৪:২২ পিএম

অ্যাডভোকেট মোসলেম উদ্দিন। ছবি- রূপালী বাংলাদেশ

অ্যাডভোকেট মোসলেম উদ্দিন। ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের আওয়ামী লীগের ছয় বারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টায় রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মোসলেম উদ্দিন ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক গণপরিষদের সদস্য, জাতীয় সংসদ সদস্য এবং ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন। তিনি তিন ছেলে, দুই মেয়ে এবং বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৬ আসন থেকে ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।

পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে মোসলেম উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মোসলেম উদ্দিনের ছেলে ইমদাদুল হক সেলিম বলেন, ‘ঢাকার ধানমন্ডির তাকওয়া মসজিদে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে। রোববার সকাল ১০টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতিতে, বিকেল ৩টায় ফুলবাড়ীয়া সরকারি হাইস্কুল মাঠে এবং বিকেল ৫টায় আলহাজ মো. মোসলেম উদ্দিন এতিমখানা মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নিউগী কুশমাইল নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।’

Link copied!