× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মে ২, ২০২৬, ০৪:৪৫ পিএম

রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মে ২, ২০২৬, ০৪:৪৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পানিতে ডুবে ফারিয়া ও টুম্পা নামে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) দুপুরে রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের সোনাবো এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু ফারিয়া সুনামগঞ্জের দিরাই থানাধীন ধনপুর এলাকার দীন ইসলামের মেয়ে। সে পরিবারের সঙ্গে সোনাবো এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করত এবং স্থানীয় লিটন কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। অপর শিশু টুম্পা একই থানাধীন রফিনগর এলাকার মাসুদ মিয়ার মেয়ে। সে-ও তার পরিবারের সঙ্গে একই এলাকার আলাউদ্দীনের বাসায় ভাড়া থাকত এবং লিটন কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের উভয়ের বাবা-মা পোশাক শ্রমিক।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে সোনাবো এলাকায় শিশু ফারিয়া ও টুম্পা বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় ফারিয়া পানিতে তলিয়ে যেতে দেখে টুম্পা তাকে বাঁচাতে গেলে দুজনই পানিতে তলিয়ে যায়। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
 

রূপালী বাংলাদেশ

Link copied!