দুর্নীতি দমন কমিশন (দুদক) ও নাশকতার পাঁচ মামলায় নড়াইলের কালিয়া উপজেলার পেড়লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জারজিদ মোল্যা (৫৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩ মে) মধ্যরাতে উপজেলার খড়রিয়া গ্রামে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জারজিদ মোল্যা খড়রিয়া গ্রামের আব্দুস সামাদ মোল্যার ছেলে।
পুলিশ জানায়, জারজিদ মোল্যার বিরুদ্ধে দুদকের তিনটি মামলা রয়েছে এবং এসব মামলায় তিনি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া কালিয়া থানায় তার বিরুদ্ধে আরও দুটি নাশকতা মামলা রয়েছে।
শনিবার তিনি নিজ এলাকায় অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ আরও জানায়, তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন