× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৬:৪৮ পিএম

অটো চালানোর পাশাপাশি বাড়ির উঠানে গাঁজা চাষ করতেন মহিউদ্দিন

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৬:৪৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন মেটংঘর এলাকায় বাড়ির উঠানে গাঁজা চাষের অভিযোগে মো. মহিউদ্দিন মিয়া (৩৪) নামে এক অটোচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩ মে) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে পুলিশ তার বাড়ি ঘেরাও করে। পরে জিজ্ঞাসাবাদে মহিউদ্দিন মিয়া নিজ বসতঘরের পূর্ব পাশে খালি জায়গায় গাঁজা গাছ চাষের কথা স্বীকার করেন। তার দেখানো জায়গা থেকে ৪টি তাজা গাঁজা গাছ উদ্ধার করা হয়।

গাঁজা চাষি মহিউদ্দিন মেটংঘর গ্রামের মৃত সূর্য মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোচালক।

পুলিশ জানায়, ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করে আসামিকে থানায় নেওয়া হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। স্থানীয়রা মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানায়।

বাঙ্গরা বাজার থানার ওসি শফিউল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। রোববার দুপুরে আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!