× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৪, ২০২৬, ১২:১৪ এএম

হেলে পড়েছে বহুতল ভবন, আতঙ্কে বাসিন্দারা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৪, ২০২৬, ১২:১৪ এএম

হেলে পড়া ভবন

হেলে পড়া ভবন

চাঁদপুর শহরের পালপাড়া এলাকায় একটি বহুতল ভবন পাশের আরেকটি ভবনের দিকে হেলে পড়েছে। এতে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার (৩ মে) দুপুরে খবর পেয়ে চাঁদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত দুটি ভবনে সতর্কীকরণ বিজ্ঞপ্তি টানিয়ে দেওয়া হয়।

পৌর কর্তৃপক্ষ জানায়, পালপাড়া এলাকায় অবস্থিত মো. শাহজাহানের চারতলা ভবনটি পাশের মো. শাহ আলম ঢালীর ভবনের দিকে হেলে পড়েছে। পাশাপাশি থাকা এই দুটি ভবনের বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে দ্রুত সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ভবনের মালিক মো. শাহ আলম ঢালী বলেন, তিনি ২০১২ সালে পৌরসভার অনুমোদিত নকশা অনুযায়ী চারতলা ভবন নির্মাণ করেন। তবে প্রতিবেশী শাহজাহানের ভবনটি হেলে তার ভবনের ওপর ঝুঁকে পড়ায় তিনি চরম উদ্বেগে রয়েছেন। বিষয়টি তিনি পৌর কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন।

অন্যদিকে মো. শাহজাহান বলেন, ২০১৫ সালে তিনি তার ভবনটি নির্মাণ করেন। কী কারণে ভবনটি হেলে পড়েছে, তা তিনি জানেন না। বিদেশে অবস্থানের কারণে নির্মাণকাজ তদারকি করতে না পারার কথাও উল্লেখ করেন তিনি।

স্থানীয় বাসিন্দা রাসেল ও মারুফ বলেন, দুটি ভবনই এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এতে শুধু বাসিন্দারাই নয়, আশপাশের মানুষও আতঙ্কের মধ্যে রয়েছেন।

চাঁদপুর পৌরসভার নগর পরিকল্পনাবিদ মো. সোহরাব হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নির্মাণ ত্রুটির কারণে একটি ভবন হেলে পড়েছে। এতে দুটি ভবনই ঝুঁকির মধ্যে পড়েছে। বিষয়টি আরও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন বলেন, দুর্ঘটনা এড়াতে ভবন দুটির মালিক ও ভাড়াটিয়াদের দ্রুত ভবন ত্যাগের জন্য সতর্ক করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!