× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

তানোর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: মে ৪, ২০২৬, ১০:৪৫ পিএম

ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নিলেন যুবক

তানোর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: মে ৪, ২০২৬, ১০:৪৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজশাহীর তানোরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে সুমন চন্দ্র দেবনাথ (৩৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা করার ঘটনা ঘটেছে।

সোমবার (৪ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কামারগাঁ ইউনিয়নের দূর্গাপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।  

সুমন চন্দ্র দেবনাথ দূর্গাপুর গ্রামের খগেন চন্দ্র দেবনাথের ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। 

থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরের দিকে নিজ ঘরে ঘুমাতে যায় সুমন। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে গেলেও সুমন ঘুম থেকে উঠছে না। এতে করে বাড়ির লোকজন সুমনকে ডাকাডাকি করে কোনো সাড়া না দেওয়ায় দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন সুমন ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

এ সময় গ্রামের লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে তানোর থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মৃতের পরিবার থেকে কেউ অভিযোগ করেননি। 

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা বলে জানান তিনি।

Link copied!