× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৯:১৭ পিএম

ফের রোহিঙ্গা ক্যাম্পে খুন

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৯:১৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে আহত হেড মাঝি নুর কামাল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (৬ মে) বিকেলে গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে বুধবার দুপুর ২টার দিকে উখিয়া উপজেলার ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি/৪১ ব্লকে তাকে লক্ষ্য করে এ হামলার ঘটনা ঘটে।

নিহত নুর কামাল ওই ব্লকের হেড মাঝি ছিলেন। তিনি মোস্তাক আহমেদের ছেলে এবং কথিত সশস্ত্র গোষ্ঠী ‘এআরএ’ প্রধান নবী হোসেনের ভাই বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নিজ ব্লকে অবস্থানকালে কয়েকজন অজ্ঞাতনামা সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ক্যাম্পজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নুর কামালকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং হত্যাকারীদের ধরতে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

উখিয়া থানার ওসি মুজিবুল হক বলেন, ‘ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

গতকাল (৫ মে) উখিয়ার আরেকটি রোহিঙ্গা ক্যাম্পে পৃথক গুলির ঘটনায় কেফায়েত উল্লাহ হালিম নামে এক রোহিঙ্গা নেতা নিহত এবং আরও দুইজন আহত হন। ওই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

Link copied!