× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: মে ৭, ২০২৬, ১০:২৭ এএম

মুক্তিপণ দিয়ে জলদস্যুদের কবল থেকে ফিরলেন ইসমাইল

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: মে ৭, ২০২৬, ১০:২৭ এএম

সুন্দরবনের প্রতীকী ছবি (সংগৃহীত)

সুন্দরবনের প্রতীকী ছবি (সংগৃহীত)

সুন্দরবনে জলদস্যুদের হাতে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণের বিনিময়ে বাড়ি ফিরেছেন জেলে ইসমাইল শেখ (২৮)। মঙ্গলবার (৫ মে) রাতে জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্ত হয়ে বুধবার সকালে তিনি বাড়িতে পৌঁছান। ইসমাইল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের মিজানুর শেখের ছেলে। গত রোববার সকালে সুন্দরবনে মাছ ধরার সময় তিনি জলদস্যুদের কবলে পড়েন।

ইসমাইলের পরিবার সূত্রে জানা গেছে, সুন্দরবনের মাহমুদা নদীর মাইটভাঙা খাল থেকে ‘আলিম ওরফে আলিফ বাহিনী’র সদস্যরা অস্ত্রের মুখে তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর তার মুক্তির জন্য বড় অঙ্কের টাকা দাবি করা হয়। মঙ্গলবার দুপুরের দিকে দস্যুদের দেওয়া একটি বিকাশ নম্বরে ৫০ হাজার টাকা পাঠানো হয়। টাকা পাওয়ার পর ওই রাতেই তাকে লোকালয়ে ফিরে আসা একটি জেলের নৌকায় তুলে দেয় দস্যুরা।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মশিউর রহমান জানান, অন্য জেলেদের মাধ্যমে একজন জেলে অপহরণের খবর তারা শুনেছিলেন। তবে মুক্তিপণের টাকা দিয়ে ওই জেলে ফিরে এসেছেন কি না, সে বিষয়ে বন বিভাগকে এখনো কেউ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

সুন্দরবনের গহিন অরণ্যে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে প্রতিনিয়ত দস্যু বাহিনীর হাতে জেলে অপহরণের ঘটনায় স্থানীয় উপকূলবর্তী জেলে পরিবারগুলোর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

রূপালী বাংলাদেশ

Link copied!