× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৬:০৫ পিএম

ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য আটক

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৬:০৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে সলঙ্গায় ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, বিপুল পরিমাণ চোরাই মালামাল এবং একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন সলঙ্গা থানার ওসি মো. আসলাম হোসেন।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার ভোররাতে সলঙ্গা থানার বিশেষ অভিযানে হাটিকুমরুল গোলচত্বরের চড়িয়া মধ্যপাড়া এলাকার বাকিরুলের বাড়িতে ট্রান্সফরমার চোর চক্রের সদস্যরা চুরি শেষে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টা ৩৫ মিনিটে অভিযান চালানো হয়। এ সময় ৯ জনকে আটক করা হয়। তবে ২ থেকে ৩ জন পালিয়ে যেতে সক্ষম হয়।’

তিনি আরও বলেন, ‘আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির সিঁড়ির নিচ থেকে ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়।’

Link copied!