× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৯:৩৭ পিএম

ট্রাকের নিচে চাপা পড়ে ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৯:৩৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মোটরসাইকেল ও পাথরবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের নিচে চাপা পড়ে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (৮ মে) উপজেলার উত্তর পাড়তিল্লী বিলপাড়া ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তিল্লী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তিল্লীর চর গ্রামের ভূমিহীন পাড়ার আব্দুল হালিমের ছেলে সোনা মিয়া (২৪), জাহাঙ্গীর হোসেনের ছেলে আলম (১৫) এবং বিল্লাল মিয়ার ছেলে কালু মিয়া (১৮)। তাদের সবার বাড়ি একই এলাকায়।

সাটুরিয়া থানার ওসি মোশাররফ হোসেন জানান, সকালে দড়গ্রাম থেকে মানিকগঞ্জগামী কংক্রিট বোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!