× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০৯:৪৯ পিএম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ প্রবাসীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০৯:৪৯ পিএম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত জাহাঙ্গীর আলম। ছবি : সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত জাহাঙ্গীর আলম। ছবি : সংগৃহীত

​সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার জাহাঙ্গীর আলম (২৭) নামে প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) রাতে নিহত জাহাঙ্গীর আলমের ছোট ভাই আলমগীর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, শনিবার সকালে সৌদি আরবের রিয়াদ শহরের বাতা মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর মিয়া গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার টাঙ্গাব ইউনিয়নের বামনখালী গ্রামের আসাদ মিয়ার ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, টাঙ্গাব ইউনিয়নের বামনখালী গ্রামের আসাদ মিয়ার চার ছেলের মধ্যে তৃতীয় ছেলে জাহাঙ্গীর দেড় বছর আগে সৌদি আরবে যান। সেখানে জাহাঙ্গীর আলম পরিচ্ছন্নতার কাজ করতেন। সকালে সড়কে পরিচ্ছন্নতার কাজ করছিলেন। এ সময় দ্রুত গতির একটি গাড়ি জাহাঙ্গীরকে চাপা দেয়। এতে ঘটরাস্থলেই মারা যান জাহাঙ্গীর।

আলমগীর হোসেন বলেন, সৌদি আরবের রিয়াদে পরিচ্ছন্নতাকর্মী হিসাবে কাজ করতেন জাহাঙ্গীর। সেখানে বাতা মার্কেট এলাকায় পরিচ্ছন্নতার কাজ করার সময় দ্রুত গতির একটি গাড়ি জাহাঙ্গীরকে চাপা দেয়। এতে ঘটরাস্থলেই মারা যায় জাহাঙ্গীর।

নিহত জাহাঙ্গীর আলমের বাবা আসাদ মিয়া বলেন, সংসারে স্বচ্ছলতা ফেরাতে জায়গা জমি বিক্রি করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম। কাজ করতে গিয়েই আমার ছেলেটা মারা গেল। সংসারে সুখ আর আসল না। জাহাঙ্গীরের স্ত্রী ও এক কন্যাসন্তান রয়েছে। এখন তাদের নিয়ে সংসার কিভাবে চালাব? সরকার যেন আমার আমার ছেলের মরদহ দ্রুত দেশে নিয়ে আসার ব্যবস্থা করে দেয়।

রূপালী বাংলাদেশ

Link copied!