× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১১, ২০২৬, ১০:০৭ পিএম

কুমিল্লা সীমান্তে ১ কোটি ২২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১১, ২০২৬, ১০:০৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশের সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১ কোটি ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে।

সোমবার (১১ মে) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীনস্থ শশীদল ও খারেরা বিওপির টহলদল কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে।

এ অভিযানে বিজিবির সদস্যরা ৬৪৮ পিস ভারতীয় শাড়ি এবং ৩,৩৭,৪০০ পিস আতশবাজি জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ১ কোটি ২২ লাখ ৫৬ হাজার টাকা।

জব্দকৃত মালামাল যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সুলতানপুর ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি পুশ-ইন, নারী-শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

Link copied!