× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৩:৩২ পিএম

বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল পিতা-পুত্রের

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৩:৩২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ফেনীর লালপোলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অ্যাম্বুলেন্সচালক নুর আলম ও তার ছেলে নুর হাসনাত নিরব।

মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর হাজী শফিউল্লাহ বাড়ির মৃত নুরুল হুদার ছেলে নুর আলম (৪৫) এবং তার ছেলে নুর হাসনাত নিরব (২০)।

এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। দুর্ঘটনার খবরে সোনাগাজীর রাজাপুর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে নুর আলম, তার ছেলে নুর হাসনাত নিরব ও ভাগিনা আফজাল হোসেন মিঠু (২৫) বাড়ি ফিরছিলেন। পথে নিউ দাউদকান্দি এক্সপ্রেস নামের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নুর আলম ও তার ছেলে নিরব নিহত হন।

গুরুতর আহত অবস্থায় আফজাল হোসেন মিঠুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত নুর আলমের চাচা ও সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন জানান, নুর আলম ফেনী ডায়াবেটিস হাসপাতালের অ্যাম্বুলেন্সচালক হিসেবে কর্মরত ছিলেন।

সকালে বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তারা। বর্তমানে নিহতদের মরদেহ ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাজাপুর এলাকায় শোকের মাতম শুরু হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয়রা লালপোল এলাকায় বারবার ঘটে যাওয়া দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!