× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৬:৩৭ পিএম

কুমিল্লায় যুবলীগ নেতা হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৬:৩৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

কুমিল্লায় শত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১১ মে) রাত সাড়ে ৯টার দিকে জেলার তিতাস উপজেলার মানিককান্দি গ্রামের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আবদুল লতিফ (৫০)। তিনি ওই গ্রামের মৃত ধনু ভুইয়ার ছেলে। লতিফ ২০২২ সালে আলোচিত যুবলীগ নেতা জহিরুল ইসলাম মোল্লা হত্যা মামলার আসামি ছিলেন।

স্থানীয়রা জানান, তিতাসের ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি এলাকার সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার সঙ্গে সাইফুল মেম্বারের লোকজনের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। বিরোধের জেরে ২০২২ সালের ৬ ডিসেম্বর চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে ও ইউনিয়ন যুবলীগের সহসভাপতি জহিরুল ইসলাম মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়। আবদুল লতিফ ওই মামলার আসামি ছিলেন। তিন দিন আগে তিনি জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরেছিলেন।

পুলিশ জানায়, সোমবার রাতে তিন রাস্তার মোড়ে প্রতিপক্ষের লোকজন লতিফের ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিতাস থানার ওসি মো. মমিরুল হক জানান, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছিল। এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!