× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ১৪, ২০২৬, ১০:১৯ এএম

ওমানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চট্টগ্রামের চার ভাই নিহত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ১৪, ২০২৬, ১০:১৯ এএম

মৃতরা। ছবি : সংগৃহীত

মৃতরা। ছবি : সংগৃহীত

ওমানে কেনাকাটা করতে বের হয়ে গাড়ির ভেতরে রহস্যজনক দুর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চার প্রবাসী ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ মে) স্থানীয় সময় সকালে ওমানের আল মুলাদ্দা এলাকায় একটি গাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন- মো. রাশেদ (৩৫), মো. শাহেদ (৩২), মো. সিরাজ (৩২) ও মো. শহিদ (৩২)। তারা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দেরাজার পাড়া এলাকার বাসিন্দা এবং মৃত জামাল উদ্দিন ওরফে আবদুল মজিদের ছেলে। তারা সম্পর্কে আপন চার ভাই।

পারিবারিক সূত্রে জানা গেছে, পাঁচ ভাইয়ের মধ্যে চারজনই ওমান প্রবাসী ছিলেন। তাদের মধ্যে ছোট দুই ভাই সিরাজ ও শহিদের গতকাল বুধবার রাতেই দেশে ফেরার কথা ছিল। দেশে ফিরে তাদের বিয়ে হওয়ার কথা ছিল। এ উপলক্ষে শেষ মুহূর্তের কেনাকাটা করতে চার ভাই একসঙ্গে গাড়ি নিয়ে বের হন।

কেনাকাটা শেষে ফেরার পথে আল মুলাদ্দা এলাকার একটি পার্কিং স্থানে গাড়িটি দীর্ঘ সময় চালু অবস্থায় ছিল বলে জানা গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) থেকে কোনো বিষাক্ত গ্যাস নির্গত হয়ে গাড়ির ভেতরে ছড়িয়ে পড়ে। সেই গ্যাস নিশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করায় তাদের মৃত্যু হতে পারে। তবে স্থানীয় পুলিশের আরেকটি ধারণা, এসির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেও এই দুর্ঘটনা ঘটতে পারে।

ওমান পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হচ্ছে। বর্তমানে মরদেহগুলো স্থানীয় পুলিশের তত্ত্বাবধানে রয়েছে।

নিহতদের একমাত্র জীবিত ভাই এনাম শোকাহত কণ্ঠে বলেন, ‘সিরাজ ও শহিদ দেশে এসে বিয়ে করবে বলে সব প্রস্তুতি চলছিল। বুধবার রাতেই তাদের ফ্লাইট ছিল। আনন্দ নিয়ে কেনাকাটা করতে গিয়ে তারা এভাবে চলে যাবে, কখনো ভাবিনি।’

পারিবারিক সূত্রে আরও জানা গেছে, নিহতদের মধ্যে বড় ভাই রাশেদ বিবাহিত ছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আরেক ভাই সম্প্রতি বিয়ে করে পুনরায় ওমানে পাড়ি জমিয়েছিলেন। দুই ভাইয়ের দেশে ফেরার আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে শোকে।

এদিকে, বুধবার রাতেই চার ভাইয়ের মৃত্যুর খবর রাঙ্গুনিয়ায় ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়। স্থানীয়দের মধ্যে নেমে আসে গভীর বিষাদ।

Link copied!