× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মে ১৮, ২০২৬, ০৭:০৩ এএম

ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন মরদেহ, আইডি কার্ডে মিলল পরিচয়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মে ১৮, ২০২৬, ০৭:০৩ এএম

প্রতীকী  ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় মো. জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

রোববার (১৭ মে) সকালে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম ভাটিয়ারী ইউনিয়নের বাসিন্দা এবং মো. বাদশা মিয়ার ছেলে বলে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে রেললাইনের পাশে একটি ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী বিষয়টি রেলওয়ে পুলিশকে জানায়। পরে ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়, যার মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।

ফৌজদারহাট রেলওয়ে ফাঁড়ির এসআই মো. আবুল কালাম আজাদ জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Link copied!