× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২০, ২০২৬, ১১:২৩ এএম

চট্টগ্রামে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম উদ্ধার, ২৫১টি সিমকার্ড জব্দ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২০, ২০২৬, ১১:২৩ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় অবৈধ ভিওআইপি (ভিওআইপি) সংযোগ ব্যবসার বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে র‌্যাব-৭, চট্টগ্রাম। এ অভিযানে বিভিন্ন কোম্পানির ২৫১টি মোবাইল সিমকার্ড, ৮টি সিম বক্স এবং ভিওআইপি কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন আনুষঙ্গিক যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, র‌্যাব-৭, চট্টগ্রামের নেতৃত্বে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার (এনটিএমসি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে হালিশহর এলাকার একটি ফ্ল্যাটে অবৈধভাবে পরিচালিত ভিওআইপি ব্যবসার সন্ধান পাওয়া যায়।

অভিযানকালে ফ্ল্যাটটি থেকে বিভিন্ন মোবাইল অপারেটরের বিপুল সংখ্যক সিমকার্ড, সিম বক্স এবং সংশ্লিষ্ট প্রযুক্তিগত সরঞ্জাম জব্দ করা হয়। সংশ্লিষ্টরা জানান, এসব সরঞ্জাম ব্যবহার করে অবৈধভাবে আন্তর্জাতিক কল টার্মিনেশন ও টেলিযোগাযোগ সেবার অপব্যবহার করা হচ্ছিল, যা সরকারের রাজস্ব ক্ষতির পাশাপাশি দেশের টেলিযোগাযোগ নিরাপত্তার জন্যও হুমকি সৃষ্টি করে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রূপালী বাংলাদেশ

Link copied!