× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৯:২২ পিএম

খেলোয়াড় ও কৃতি শিক্ষার্থীর অভিভাবক তারেক রহমান : খোকন তালুকদার

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৯:২২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, আমাদের এই কৃতি শিক্ষার্থী ও খেলোয়াড়দের অভিভাবক হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সব ক্ষেত্রে বাংলাদেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার পূরণের লক্ষ্যে যেভাবে কাজ করছে, সেভাবে কোমলমতি শিশুরা যারা শিক্ষার পাশাপাশি খেলাধুলায় পারদর্শী সরকার তাদের দায়ভার বহন করবে। 

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে ডাসার উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

খোকন তালুকদার আরও বলেন, এসব কৃতি শিক্ষার্থী ও খেলোয়াড়দের পরিবারের দায়ভার সরকার বহন করে বিশ্বে তার প্রতিভা ছড়াতে পারেন বাংলাদেশে গৌরব অর্জন করে আনতে পারেন সে জন্য প্রধানমন্ত্রী এই শিশুদের দায়ভার নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন সব পর্যায়ের ভালো খেলোয়াড়দের প্রণোদনা দিবেন এবং যে খেলোয়াড়রা বাংলাদেশের বাইরে খেলতে যাবেন বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাবেন অনেক সময় তাদের অভিভাবকরা আর্থিকভাবে সচ্ছল থাকে না সেই সব খেলোয়াড়, শিক্ষার্থীদের আর্থিক দায়ভার রাষ্ট্র বহন করবে সেটা প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। 

এ সময় ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ ফজলে এলাহী, ডাসার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম, ডাসার উপজেলা প্রস্তাবিত সভাপতি হাজি আলাউদ্দিন তালুকদার। এ সময় শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ শিক্ষার্থীরা। 

Link copied!