× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০৩:১৮ পিএম

যশোরে কাভার্ডভ্যানের চাপায় মা-ছেলেসহ নিহত ৪

যশোর প্রতিনিধি

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০৩:১৮ পিএম

ঘটনাস্থল। ছবি : সংগৃহীত

ঘটনাস্থল। ছবি : সংগৃহীত

যশোরে কাভার্ডভ্যানের চাপায় মা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে যশোর-খুলনা মহাসড়কের সদর উপজেলার রুপদিয়ার চাউলিয়া তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদরের ঘোড়াগাছা গ্রামের সুজন সাহার স্ত্রী বৃষ্টি সাহা (২৪), শিশুপুত্র সৌভিক সাহা (৪), চাউলিয়া গ্রামের মৃত কালু শেখের ছেলে আনোয়ার ওরফে আনার আলী (৭০) ও  ঘুনি গ্রামের হযরত আলী মোল্যার ছেলে ইজিবাইক চালক আইয়ুব আলী (৪৩)।

দুর্ঘটনায় মনিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের মশিউর রহমানের ছেলে সাজ্জাদ হোসেন (২৮) গুরুতর আহত হয়েছেন। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। 
 
জানা গেছে, খুলনা থেকে যশোরগামী একটি কাভার্ড ভ্যান (ঢাকা মোট্রো-ট ১৮-০৩২৩) চাউলিয়া তেলপাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক আইয়ুব আলী ও বৃষ্টি সাহা মারা যান।

স্থানীয়রা গুরুতর আহত আনার আলী, সাজ্জাদ ও সৌভিক সাহাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছু সময় পর আনার আলী ও সৌভিক সাহাও মারা যান।

এদিকে, দুর্ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ জনতা সড়কে বিক্ষোভ ও ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে বলে জানান কোতোয়ালি মডেল থানার ওসি মাসুম খান। 

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, মাথা ও বুকে প্রচণ্ড আঘাত লাগার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

হাসপাতালের মর্গে দায়িত্বরত কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক এসআই অমৃত লাল জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি ফজলুল করিম জানান, কাভার্ড ভ্যানের চাপায় ইজিবাইকের যাত্রী মা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ ও চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বেপরোয়া গতি ও ভারী যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে।

Link copied!