× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ১০:১৬ পিএম

গুলিয়াখালী সাগরে স্রোতের টানে পর্যটক নিখোঁজ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ১০:১৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্র সৈকত এলাকায় সাঁতার কাটতে নেমে নিখোঁজ হয়েছে রিফাত শেখ (১৬) নামে এক কিশোর পর্যটক। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার বাসিন্দা এবং গৌরীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

শনিবার (২৩ মে) বিকেল প্রায় ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, রিফাত তার সহপাঠীদের সঙ্গে বেড়াতে এসে গুলিয়াখালী খালের শেষ প্রান্তে সাঁতার কাটতে নামে। একপর্যায়ে হঠাৎ প্রবল স্রোতে তারা ভেসে যেতে শুরু করে এবং ডুবে যাওয়ার উপক্রম হয়।

এ সময় আশপাশে থাকা স্থানীয়রা দ্রুত বোট নিয়ে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে। তারা চারজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করতে সক্ষম হলেও রিফাত স্রোতের তীব্র টানে পানির নিচে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়ে যায়।

খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও নিখোঁজ রিফাতের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে সন্ধ্যা নেমে আসা এবং সাগরের উত্তাল পরিস্থিতির কারণে উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাঁতার কাটার আগে স্থানীয়রা ওই এলাকায় না নামার জন্য তাদের সতর্ক করেছিল। কিন্তু সতর্কতা উপেক্ষা করেই তারা পানিতে নামে, যা শেষ পর্যন্ত এই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। স্থানীয়দের দাবি, এর আগেও একই স্থানে একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

Link copied!