× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ১০:৪৬ পিএম

মহেশপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ১০:৪৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়ন বিএনপির নেতা মোজাম্মেল হকের ছেলে ও স্থানীয় যুবদল নেতা আবু সাঈদকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে একদল সন্ত্রাসী। 

বৃহস্পতিবার (২১ মে) রাতে উপজেলার গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোপালপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অপরাধী চক্রের কর্মকাণ্ডের প্রতিবাদ করায় আবু সাঈদের ওপর ক্ষুব্ধ ছিল স্থানীয় কিছু সন্ত্রাসী। এরই জেরে বৃহস্পতিবার রাতে ওত পেতে থাকা সন্ত্রাসীরা ধারালো রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে হত্যার উদ্দেশ্যে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ ছাড়া পিটিয়ে তার হাত ও পা ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত কোটচাঁদপুরের আল্ট্রা ভিশন প্রাইভেট হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য যশোরের ইবনে সিনা হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এলাকাবাসী ও আহতের পরিবার এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত মূল হোতা, মাদক কারবারি ও চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন।

Link copied!