× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: মে ৩০, ২০২৬, ১১:১১ পিএম

কওমী ছাত্রদের বিরোধিতায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’ ছবির প্রদর্শনী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: মে ৩০, ২০২৬, ১১:১১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেসের’ প্রদর্শনী আপাতত স্থগিত করা হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির উদ্যোগে আজ শনিবার জেলা শহরের অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ে ছবিটির প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। বেলা তিনটায় প্রদর্শনী শুরু হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়।

শনিবার (৩০ মে) এক বিবৃতিতে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি জানায়, কিছু ভুল–বোঝাবুঝির কারণে প্রদর্শনী স্থগিত করা হয়েছে। পরিস্থিতির সমাধান হলে শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হবে।

প্রদর্শনীকে কেন্দ্র করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। জেলার কওমী ছাত্র ঐক্য পরিষদের শিক্ষার্থীরা ছবিটি প্রদর্শনের বিরোধিতা করে ফেসবুকে বিভিন্ন পোস্ট দেন। এমনকি প্রদর্শনীর প্রচারণামূলক ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্টও করা হয়, যা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়।

এদিকে অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করেছে, তারা চলচ্চিত্র প্রদর্শনের কোনো অনুমতি দেয়নি। তবে আয়োজকরা বলছেন, বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তারা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, ‘আয়োজক কমিটি প্রদর্শনীর বিষয়ে প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেনি। এছাড়া বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে আলোচনা চলছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আপাতত প্রদর্শনী স্থগিত রাখা হয়েছে।’

Link copied!