× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ৩১, ২০২৬, ১১:২২ এএম

মানিকগঞ্জে মা-ছেলেসহ তিনজনকে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ৩১, ২০২৬, ১১:২২ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

মানিকগঞ্জের দৌলতপুর ও সদর উপজেলায় পৃথক ঘটনায় নারী ও শিশুসহ তিনজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (৩০ মে) রাত ১০টার দিকে দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের বাচামারা ফকিরপাড়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে ভাবি ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই ইউসুফ আলী (৩৫)-এর বিরুদ্ধে। এ সময় হামলায় গুরুতর আহত হন তার বড় ভাই আব্দুস ছালাম (৪০)।

নিহতরা হলেন আব্দুস ছালামের স্ত্রী আমেনা বেগম (২৮) এবং তাদের দেড় বছর বয়সী ছেলে আসওয়াদ। ঘটনার পর অভিযুক্ত ইউসুফ আলী পালিয়ে যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি সেই বিরোধ তীব্র আকার ধারণ করে। ঘটনার রাতে বাগবিতণ্ডার একপর্যায়ে ইউসুফ আলী ধারালো অস্ত্র নিয়ে ভাইয়ের বাড়িতে প্রবেশ করে হামলা চালান। এতে আমেনা বেগম ও শিশু আসওয়াদ গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। হামলা ঠেকাতে গেলে আব্দুস ছালামও গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে একটি দা ও একটি হাতুড়ি উদ্ধার করেছে পুলিশ।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

এদিকে একই রাতে মানিকগঞ্জ সদর উপজেলার উত্তর পুটাইল এলাকায় মো. সজিব (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, রাত প্রায় ১টার দিকে সজিব স্থানীয় লুৎফর মিয়ার বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় তার অবস্থান জানতে পেরে পূর্ব শত্রুতার জেরে পার্শ্ববর্তী বালিয়াবিল ও কৃষ্ণনগর এলাকার শতাধিক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। হামলাকারীরা সজিবকে কুপিয়ে হত্যা করে ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে বানিয়াজুরী তদন্ত কেন্দ্রের এএসআই মো. জসিম উদ্দিন ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি নিশ্চিত করেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। দ্রুত সময়ের মধ্যে উভয় ঘটনার তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

রূপালী বাংলাদেশ

Link copied!