× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১, ২০২৬, ০৪:৩৪ পিএম

বিষাক্ত মদপানে মিঠাপুকুরে তিনজনের মৃত্যু

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১, ২০২৬, ০৪:৩৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (৩১ মে) দিবাগত রাতে উপজেলার বালারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন বন্ধু একসঙ্গে দেশীয় মদ পান করার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের মধ্যে তিনজন মারা যান এবং একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতরা হলেন— উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের এনায়েতপুর গ্রামের ছাত্তার মিয়া, বুজরুক ঝালাই গ্রামের হুজুর আলী ও সাজু মিয়া। অসুস্থ এরশাদ আলী বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় ইউপি সদস্য মাঈদুল ইসলাম জানান, নিহত ব্যক্তিরা বিষাক্ত অ্যালকোহল পান করেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Link copied!