× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০১:৩৮ পিএম

মহেশপুর সীমান্তে পিস্তল ও ম্যাগাজিনসহ আটক ১

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০১:৩৮ পিএম

মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা  থেকে বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ আটককৃত ব্যক্তি। ছবি : রূপালী বাংলাদেশ

মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা থেকে বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ আটককৃত ব্যক্তি। ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে মহেশপুর-৫৮ বিজিবি।

মঙ্গলবার (৩ জুন) ভোরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন বাঘাডাঙ্গা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৬০/৮১-আর এলাকা সংলগ্ন বাংলাদেশ অংশে অভিযান চালিয়ে তাকে আটক করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনোপাড়া মাঠে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের শামসুল মণ্ডলের ছেলে রফিকুল ইসলমের ঘাসখেত থেকে একটি বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ) ও একটি ম্যাগাজিনসহ তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিন জব্দ করা হয়েছে। প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে তাকে মহেশপুর থানায় সোপর্দ করার কার্যক্রম চলমান বলে জানিয়েছে বিজিবি।

মহেশপুর ব্যাটালিয়ন-৫৮ বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!