× UCB Sticker Card
শনিবার, ০৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ১০:৪৬ পিএম

সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে বাংলাদেশির মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ১০:৪৬ পিএম

শামীম হোসেন। ছবি : রূপালী বাংলাদেশ

শামীম হোসেন। ছবি : রূপালী বাংলাদেশ

সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম হোসেন (৩২) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার এই অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বৃহস্পতিবার (৪ মে) সৌদি আরবের দামাম শহরের একটি বাসার ছাদে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শুকনো কাপড় তুলতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে পড়েন শামীম। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত শামীম হোসেন জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের খাগুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের নৈশপ্রহরী আব্দুল ছালামের বড় ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন মোস্তফা।

পারিবারিক সূত্রে জানা যায়, শামীম দুই সন্তানের জনক। স্ত্রী-সন্তান নিয়ে তিনি পৌরসভার তাড়িয়াপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে ২০২৪ সালে তিনি সৌদি আরবে পাড়ি জমান এবং সেখানে একটি তেলের পাম্পে কাজ শুরু করেন।

দুর্ঘটনার পর সৌদি পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। বর্তমানে তার মরদেহ একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

নিহতের মা জরিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছেলের এমন মৃত্যু মেনে নিতে পারছি না। আল্লাহ আমার ছেলেকে কেড়ে নিয়েছেন। কবে আমার ছেলের লাশ দেশে আসবে তাও জানি না। আমার ছেলেকে দেশে এনে দিন।

বাবা আব্দুস ছালাম বলেন, ধার-দেনা করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম পরিবারের সুখের জন্য। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ এই খবর শুনে আমরা দিশেহারা হয়ে গেছি। এখনো ঋণ পরিশোধ করতে পারিনি।

সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন মোস্তফা জানান, একটু সুখের আশায় ধার-দেনা করে বিদেশে পাঠানো সেই ছেলেই আজ আর নেই। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা জানান, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি পরিবারটিকে সরকারি সহায়তা দেওয়ার কথাও জানান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!