× UCB Sticker Card
শনিবার, ০৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৭:২০ পিএম

বাউবির রংপুর আঞ্চলিক কেন্দ্রে ভিসির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৭:২০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

শনিবার (৬ জুন) রংপুর আঞ্চলিক কেন্দ্র এবং আঞ্চলিক কেন্দ্রের অধীনস্হ উপ-আঞ্চলিক কেন্দ্রসমূহের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন প্রোগ্রামের সমন্বয়কারীদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

সভায় উপাচার্য বাউবির শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল, যুগোপযোগী ও শিক্ষার্থী বান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো পৌঁছে দিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এ কার্যক্রমকে আরও বেগবান করতে সকল কর্মকর্তা-কর্মচারী ও সমন্বয়কারীদের আন্তরিকতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান ভিসি।

তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের মানসম্মত সেবা প্রদান এবং প্রশাসনিক কার্যক্রমে জবাবদিহিতা প্রতিষ্ঠায় সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বাউবির ইতিবাচক ভাবমূর্তি রক্ষা এবং শিক্ষার্থীদের আস্থা অর্জনে মানবিক ও সেবামূলক মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক প্রস্তাব তুলে ধরেন। এসময় উপাচার্য তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

রংপুর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আবু হাফিজ মো. ফজলে নিজামীর সভাপতিত্বে রংপুর আঞ্চলিক কেন্দ্রের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপাচার্যের সহধর্মিণী ড. আলো আরজুমান বানু, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্ল্যাহ মাহামুদ।

Link copied!