× UCB Sticker Card
শনিবার, ০৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৭:০০ পিএম

ভোটের পর পল্টি নিয়েছে সরকার : নাসিরউদ্দিন পাটোয়ারী

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৭:০০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্নয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন, নির্বাচনে জয়ের জন্য সরকার নির্বাচনের আগে হ্যাঁ ভোটের জন্য বিভিন্ন জনসভায় জনগণকে অনুরোধ করেছে৷ কিন্ত ৭৫ শতাংশ হ্যাঁ ভোটের পর তারা পল্টি দিয়েছে। এই সরকার দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ৷ ভারতীয় গেরুয়া দল সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটাতে লাখ লাখ ইন্ডিয়ান মুসলমান জড়ো করেছে। কিন্ত আমাদের বিজিবিকে শক্তিশালী করা হচ্ছে না। বলেছিলাম নিজের জীবন দিয়ে হলেও আওয়ামী লীগের বিচার করবো কিন্ত নারায়ণগঞ্জের এক নাম্বার গড ফাদার আইভিকে তারা মুক্তি দিয়েছে।

শনিবার (০৬ জুন) বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপির রূপগঞ্জ উপজেলা শাখা আয়োজিত ফল উৎসব অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এর আগে বিকেল ৩টায় ওই সভামঞ্চে মোটরসাইকেল নিয়ে আসা অজ্ঞাত এক দেড়শো যুবক সভামঞ্চ ভাংচুর করে। এসময় উপজেলা যুব শক্তির যুগ্ন সদস্য সচিব আল ফারাবিসহ কয়েকজন আহত হন।

এ প্রসঙ্গে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, শেখ হাসিনার মতো গুন্ডার মোকাবেলা করেছি। আর কোন গুন্ডা আমাদের ভয় দেখাতে পারবে না। আমাকে বলা হয়েছিল এখানে আসলে আমার জীবনের উপর ঝুকি হতে পারে কিন্ত আমি বলেছি মৃত্যু হলেও আমি এখানে আসবো। যদি আমার ভাইয়ের উপর হওয়া এই হামলার বিচার না হয় তাহলে আগামীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করে এর জবাব চাইবো।

তিনি বলেন, আমি রূপগঞ্জের প্রেমে পরে গেছি। কিন্ত জানতে পারলাম এই রূপগঞ্জে মাদক কারবার, সন্ত্রাসী ও ভূমিদস্যুতায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। আমি কথা দিচ্ছি এনসিপি ক্ষমতায় এলে রূপগঞ্জে এই সমস্যা আগামী দিনে আর থাকবে না।

অনুষ্ঠানে উপজেলা এনসিপি নেতা ইউছুফ হোসেন, আকাশ আহমেদ, রিদিম আহমেদ, নারায়ণগঞ্জ দপ্তর শেলের সাখাওয়াত হোসেন তারেকসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Link copied!