× UCB Sticker Card
শনিবার, ০৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জার্মানি প্রতিনিধি

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৬:৪৭ পিএম

বার্লিনে প্রথমবারের মত শাড়ি দিবস ও দেশি মেলা অনুষ্ঠিত

জার্মানি প্রতিনিধি

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৬:৪৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

দেশের শিকড়কে আঁকড়ে ধরে রাখার টানে প্রথমবারের মত শাড়ি দিবস ও দেশি মেলা উদযাপন করা হয়েছে জার্মানির রাজধানী বার্লিনে। শুক্রবার (৫ জুন) দেশটিতে বসবাসরত প্রবাসীদের উদ্যোগে বার্লিনের ভাইনস্ট্রাসের একটি মিলনায়তনে অনুষ্ঠানটি উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রবাসীদের সাথে শাড়ি পরে এসেছিলেন জার্মান নারীরাও।

শাড়ি দিবসে সমাগম হয়েছিল বিপুল সংখ্যক প্রবাসীদের। ছিল দেশের ঐতিহ্যবাহী নানা খাবার যেমন বিরিয়ানি, পোলাও, নানা পদের মাংস, মিষ্টি, ঝালমুড়ি, ফুচকা, কেক। পাশাপাশি ছিল শাড়ি, চুড়ি, লেহেঙ্গা এবং দেশীয় গহনার স্টলে ছিল ক্রেতা দর্শণার্থীদের উপচেপড়া ভীড়।

শাড়ি দিবসের অন্যতম প্রধান আকর্ষণ ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা। এসময় গান, নৃত্য, নাটিকা, ফ্যাশন শো এবং কবিতা আবৃত্তি করে শোনান প্রবাসী শিশু ও জনপ্রিয় প্রতিশ্রুতিশীল শিল্পীরা।

সবার সহযোগীতায় এমন একটা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে পেরে সর্বস্তরের প্রবাসীদের আন্তরিক ধন্যবাদ জানান আয়োজকদের মধ্যে অন্যতম ফারিজা, আনিকা, প্রিয়াংকা, আফরোজা, সুলতানাসহ আরও অনেকে।

পরে খেলাধুলায় বিজয়ী সবার মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরের বছর আবারো এমন একটা অনুষ্ঠান আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন সকলে। শাড়ি দিবসে বার্লিন ছাড়াও জার্মানির নানা প্রদেশ থেকে আসা প্রবাসীরা বলেন, বিদেশের মাটিতে দেশের ঐতিহ্য ও সংস্কৃতির শুদ্ধ চর্চা বাংলাদেশের ভাবমূর্তি গড়তে সহায়তা করবে। তাই সবার মাঝে ঐক্যের বিকল্প নেই।

Link copied!