× UCB Sticker Card
শনিবার, ০৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৫:০৬ পিএম

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৫:০৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল ১১ টায় স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. মো. হাবিবুর রহমানের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ডা. তামান্না তাসনীম পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন শেষে শোভাযাত্রায় অংশ নেন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শেফাউল হক, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান সেলিম হোসেন আরজু, বিএনপি উপজেলা আহব্বায়ক সদস্য আজগর হোসেন খান, তরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান সোহাগ বেপারি, কাপাসিয়া প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর আলম,  বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মহামারি ডেঙ্গু ও চিকনগুনিয়া রোদে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি চলমান থাকবে বলে জানান ইউএইচএফপিও ও উপজেলা নির্বাহী অফিসার।

Link copied!