× UCB Sticker Card
রবিবার, ০৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০১:৫৭ পিএম

লক্ষ্মীপুরে স্কুল কমিটির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০১:৫৭ পিএম

লক্ষ্মীপুরে স্কুল কমিটির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা

লক্ষ্মীপুরে পৌর লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নিয়েছে শিক্ষকবৃন্দ। একই সময় স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও বরণ করে নেয়। 

রোববার (৭ জুন) সকাল ১০টার দিকে বিদ্যালয় কর্তৃপক্ষ এ আয়োজন করেন। নবগঠিত এডহক কমিটির সভাপতি হচ্ছেন মো. আবুল হাসেম। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মো. মুরাদ হোসেনের সঞ্চালনায় পরিচিত সভা অনুষ্ঠিত হয়। 

এতে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর পৌর ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহজাহান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান পলাশ, বিএনপি নেতা তারেক, মো. আলমগীর হোসেনসহ আরও অনেকে। 

উল্লেখ্য, স্কুল এডহক কমিটির সভাপতি মো. আবুল হাসেম সাবেক সোনালী ব্যাংকের কর্মকতা ছিলেন। এ ছাড়া জেলা যুবদল ও শ্রমিকদলের সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন  তিনি থাইল্যান্ডে বসবাস করেছেন। বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তিনি। প্রবীণ এ রাজনীতিবিদকে এডহক কমিটির দায়িত্ব দেওয়ায় স্থানীয় বিএনপি, স্কুলশিক্ষক ও সংশ্লিষ্টরা খুশি। 

রূপালী বাংলাদেশ

Link copied!