× UCB Sticker Card
রবিবার, ১৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ১২:১৪ পিএম

আদমদীঘিতে শিশু রাকার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ১২:১৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

কানের সোনার দুল নিয়ে হত্যা করে লাশ গুমের চেষ্টা করা বহুল আলোচিত বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে মাদ্রাসা শিক্ষার্থী সাড়ে ৬ বছরের রাকা মুনির হত্যাকারিদের ফাঁসির দাবিতে নুরানী ইসলামিয়া একাডেমি মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, কর্মচারী ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল রোববার (১৪ জুন) সকাল ১০টায় মাদ্রাসার সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মোমিন, সহকারী শিক্ষক হাফেজ রোকনুজ্জামান, আছাদুল ইসলাম, নিহত রাকা মুনির ফুপু লিপি বেগম, এসএম রাজু আহমেদ, জনি আহমেদ ও মাজেদ রহমান, হিরো আহমেদ প্রমুখ।

বক্তারা মাদ্রাসা শিক্ষার্থী শিশু রাকা মুনির হত্যাকারীদের বিধি মোতাবেক আইনের মাধ্যমে ফাঁসি দাবি ও অবিলম্বে তা কার্যকরের দাবি জানান। এদিকে নিহত শিশুকন্যা রাকা মুনির বাবা অটোরিকশা গ্যারেজ মিস্ত্রী রায়হান আলী সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, তার মাত্র সাড়ে ৬ বছরের মেয়ে রাকা মুনির কানের সোনার দুল নেওয়ার জন্য যারা হত্যা করে লাশ গুমের চেষ্টা করেছিল তাদের অবিলম্বে ফাঁসি চাই।

উল্লেখ্য, গত ১১ জুন বৃহস্পতিবার বিকেল ৫টায় রাকা মুনি প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে কয়েক ঘণ্টা পর রাত ১০টায় প্রতিবেশী আমজাদ হোসেনের বাসায় লুকিয়ে রাখা একটি কক্ষ থেকে রাকা মুনির বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আদমদীঘি থানায় চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার সাথে জড়িত ও মামলার এজহারভুক্ত আসামি প্রতিবেশী সান্তাহার সাহেবপাড়ার আমজাদ হোসেন, তার স্ত্রী বন্যা বেগম, বাবু হোসেন ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!