ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রমকে কেন্দ্র করে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৩টায় বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ গণশুনানির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা থেকে আগত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মাহবুব উর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের সাবেক জিএস নূর আমিন বিশ্বাস।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে মতামত ও পরামর্শ প্রদান করেন এবং গ্রামবাসীর পক্ষে উপজেলা বিএনপির সহসভাপতি এম কেরামত আলি বক্তব্য রাখেন।
গণশুনানিতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য, সুবিধাভোগী নির্বাচন প্রক্রিয়া এবং স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি আশ্বাস দিয়ে বলেন, যোগ্য ও উপযুক্ত ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। তিনি বলেন, সবার আগে বাংলাদেশ- এই লক্ষ্য সামনে রেখে প্রকৃত সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করা হবে।
এ সময় জানানো হয়, আগামী ১৭ তারিখ থেকে কার্ড বিতরণ কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন