× UCB Sticker Card
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০১:৩৫ পিএম

‘ক্যাশলেস জব্বারের মোড়’ বাস্তবায়নে বাকৃবিতে পূবালী ব্যাংকের উদ্যোগ

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০১:৩৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ক্যাশলেস ব্যবস্থাপনা এবং দ্রুত ও স্বাচ্ছন্দ্যে নিরাপদ লেনদেন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে এক বিশেষ সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়েছে। 

পূবালী ব্যাংক পিএলসি. বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখা, ময়মনসিংহের উদ্যোগে মঙ্গলবার (২৩ জুন) ‘ক্যাশলেস জব্বারের মোড়, বাকৃবি, ময়মনসিংহ’ স্লোগানকে সামনে রেখে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।

‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এই প্রত্যয় নিয়ে আয়োজিত অনুষ্ঠানের অংশ হিসেবে কৃষি অনুষদের ডিন ও বাকৃবির সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের পূবালী ব্যাংকের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস সংলগ্ন জব্বারের মোড়ে গিয়ে শেষ হয়।

এ সময় পূবালী ব্যাংকের বাকৃবি ক্যাম্পাস শাখার ইনচার্জ ও সহকারী মহাব্যবস্থাপক মো. গোলাম রব্বানী ক্যাশলেস সিস্টেমের বিভিন্ন সুবিধাবলি সংক্ষেপে বর্ণনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে সিন্ডিকেট সদস্য ও ডিন, কৃষি অনুষদ প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান পূবালী ব্যাংকের এই ক্যাশলেস সিস্টেম চালুর উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘এই পদ্ধতি বিশ্বের বহু দেশে অনেক আগে থেকেই চালু আছে এবং কোনো কোনো দেশে নগদ টাকা আর ব্যবহারই হয় না। আমাদের দেশে সামান্য কিছু কিছু ক্ষেত্রে কিউআর কোডের মাধ্যমে এটার অল্পবিস্তর ব্যবহার আছে। ক্যাশলেস সোসাইটিতে যেতে পারলে সরকারের টাকা ছাপানোর যে বিশাল খরচ সেটি তো আছেই, এর বাইরেও সমাজের এক ধরনের শান্তি বিরাজ করতে পারে। সে কারণে এই লেনদেন পদ্ধতিটা আমাদের জন্য খুবই দরকার। আপাতত যদি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ক্যাশলেস পদ্ধতির প্রচলন হয় তবে ক্রমান্বয়ে আশপাশে এটার বিস্তার ঘটবে এমনটাই প্রত্যাশিত।’

উল্লেখ্য, আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে কাগজের টাকার ব্যবহার কমিয়ে কিউআর কোড, কার্ড এবং মোবাইল অ্যাপের মাধ্যমে নিরাপদ ও সহজতর উপায়ে লেনদেন সম্পন্ন করতেই এই বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে।

ওই ক্যাম্পেইনে বাকৃবির রেজিস্ট্রার, ট্রেজারারসহ (ভারপ্রাপ্ত) বিভিন্ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তা, পূবালী ব্যাংক পিএলসির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় ব্যবসায়ীবৃন্দ অংশগ্রহণ করেন। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও জব্বারের মোড়ের সাধারণ ব্যবসায়ীরা ক্যাশলেস আর্থিক ব্যবস্থাপনার সুফল ভোগ করতে পারবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!