× UCB Sticker Card
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০২:০১ পিএম

আ.লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০২:০১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলার শশী কমিউনিটি সেন্টারসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চালায় আনোয়ারা থানা পুলিশ। একই সঙ্গে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথগুলোতে পুলিশের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। বিভিন্ন স্থানে যানবাহন তল্লাশিসহ সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি চালাতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার লক্ষ্যে এ ধরনের অভিযান ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, গতকাল থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আমি নিজেও বিভিন্ন এলাকায় সরেজমিনে নজরদারি করছি। নিষিদ্ধ সংগঠনকে ঘিরে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। জননিরাপত্তার স্বার্থে আমাদের এ তল্লাশি ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!