× UCB Sticker Card
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০২:৫৪ পিএম

উলিপুরে বাইপাস সড়কের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০২:৫৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার তীব্র যানজট নিরসন, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে উলিপুর হ্যালিপ্যাড থেকে আমিন মোড় পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উলিপুরের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, উলিপুর শহরে দিন দিন যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রধান সড়কগুলোতে প্রতিনিয়ত দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে সাধারণ মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও জরুরি চিকিৎসা সেবাগ্রহণকারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

শহরের ভেতরের যানবাহনের চাপ কমাতে এবং দুর্ঘটনার ঝুঁকি হ্রাস করতে দ্রুত একটি বাইপাস সড়ক নির্মাণ করা এখন সময়ের দাবি।

মানববন্ধনে বক্তব্য রাখেন— উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হায়দার আলী, উলিপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আবুল আলা চৌধুরী এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, উলিপুর হ্যালিপ্যাড থেকে আমিন মোড় পর্যন্ত বাইপাস সড়ক বাস্তবায়ন হলে দূরপাল্লার ভারী যানবাহনগুলো মূল শহরের বাইরে দিয়ে চলাচল করতে পারবে। এতে শহরের ভেতরের সড়কে যানজট কমবে, সময় ও জ্বালানি সাশ্রয় হবে এবং স্থানীয় জনজীবনে স্বস্তি ফিরে আসবে।

মানববন্ধনে অনতিবিলম্বে এই বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়। একইসঙ্গে দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

 

রূপালী বাংলাদেশ

Link copied!