× UCB Sticker Card
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৩:৪৪ পিএম

বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ড এখন মেসির

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৩:৪৪ পিএম

লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

চলতি বিশ্বকাপের প্রথম পেনাল্টিটি মিস করেছেন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে ৯ মিনিটে সেই মিসের ঘটনায় অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডেরও মালিক হয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক।

সোমবারের ম্যাচে পাওয়া স্পট-কিক থেকে গোল করতে ব্যর্থ হন কাতার বিশ্বকাপ জয়ী। এর ফলে টাইব্রেকার বাদ দিয়ে বিশ্বকাপের মূল খেলায় তার পেনাল্টি মিসের সংখ্যা দাঁড়িয়েছে তিনটিতে। যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ।

এর আগে এই রেকর্ড যৌথভাবে ছিল ঘানার সাবেক স্ট্রাইকার আসামোয়া জিয়ান ও তার দখলে। বিশ্বকাপে নিজের ক্যারিয়ারে জিয়ান দুটি পেনাল্টি মিস করেছিলেন।

মেসির আগের দুটি পেনাল্টি মিসের ঘটনা ঘটেছিল ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ড আর ২০২২ বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে। 

ম্যাচটিতে অবশ্য ভিন্ন এক ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই মাঠে নামেন ৩৮ বছর বয়সী মেসি। বিশ্বকাপ ইতিহাসের একক সর্বোচ্চ গোলদাতা হতে তার প্রয়োজন ছিল মাত্র একটি গোল। তবে পেনাল্টি থেকে সুযোগ নষ্ট করায় শুরুতে সেই কীর্তির দেখা পেতে অপেক্ষাতেই থাকতে হয়। পরে সেই আক্ষেপ ঘোচান ৩৮ মিনিটের দারুণ এক ম্যাজিক মোমেন্টে। 

Link copied!