× UCB Sticker Card
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৩:৩৭ পিএম

কুষ্টিয়ায় ট্রাক-বাস মুখোমুখি সংঘর্ষে  নিহত ১, আহত ৩

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৩:৩৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ার ভেড়ামারায় মহাসড়কের দশমাইল এলাকায় মঙ্গলবার (২৩ জুন) সকাল ৭টায় ট্রাকের সঙ্গে শ্যামলী পরিবহনের একটি বাসের সংঘর্ষে ট্রাকের হেলপার মনির হোসেন (২১) নামে একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় তিনজন আহত হয়েছেন। নিহত মনির হোসেন বগুড়ার সারিয়াকান্দি এলাকার সুরুজ আলীর পুত্র।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে শ্যামলী পরিবহনের একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস কুষ্টিয়া অভিমুখে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা লালন শাহ সেতুগামী পাটের বস্তা বোঝাই করে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের দশমাইল নামক স্থানে এলে ট্রাকটির সামনের চাকা ফেটে যায়।| ফলে ট্রাকটি মুহূর্তেই নিয়ন্ত্রণ হারায় এবং দুই পরিবহনের সংঘর্ষ হয়। এত ট্রাকের হেলপার মনির হোসেন ঘটনাস্থলেই প্রাণ হারান।

এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এ সময় দুর্ঘটনাস্থলে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে যানজট নিরসন এবং হাইওয়ে থানাকে বিষয়টি অবগত করি।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী বলেন, সকালে কুষ্টিয়া-ভেড়ামারা হাইওয়ের ১০ মাইল নামক স্থানে শ্যামলী পরিবহন ও মালবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকের হেলপার ঘটনাস্থলেই মারা যান। লাশ স্বজনদের বুঝিয়ে দিয়ে আইন অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!