× UCB Sticker Card
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৫:৪৫ পিএম

ফতুল্লায় ৯ টন নিষিদ্ধ পলিথিনসহ লরি আটক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৫:৪৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার রঘুনাথপুর আজিমুসান জামে মসজিদসংলগ্ন ভুইগর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯ টন নিষিদ্ধ পলিথিনসহ একটি লরি আটক করেছে র‍্যাব-১১। বৃহস্পতিবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

পরে জব্দ করা পলিথিন ও আটক চালককে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, মেসার্স মক্কা ট্রান্সপোর্ট সার্ভিসের একটি লরি থেকে ৯০ বস্তা নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। এ ঘটনায় লরির চালক ইমাম হোসেন (পিতা- আব্দুল খালেক), ভোলা জেলার রতনপুর এলাকার বাসিন্দাকে আটক করা হয়েছে।

আটক চালক ইমাম হোসেন দাবি করেন, মৌচাক স্ট্যান্ডসংলগ্ন একটি গলিতে প্রায় ৩০ মিনিট অবস্থানকালে কয়েকজন ব্যক্তি বিভিন্ন পরিচয়ে তাদের কাছে আসে। তিনি বলেন, একবার সাংবাদিক, আবার একবার পুলিশ পরিচয়ে এসে তারা আমাদের সঙ্গে থাকা নিষিদ্ধ পলিথিনের চালান মেমো নিয়ে যায়। পরে আমাদের গাড়িটিকে একই এলাকায় কয়েকবার ঘোরানো হয়।

অন্যদিকে অ্যাডভান্স পার্সেল নামের একটি প্রতিষ্ঠানের কর্মী মসিউর রহমান অভিযোগ করেন, জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে তারা গাড়িটির অবস্থান পাসপোর্ট অফিসের সামনে শনাক্ত করেন। সেখানে গেলে কয়েকজন ব্যক্তি তাদের আটকে রাখে এবং তাদের একজন সহকর্মীকে জিম্মি করে বলে দাবি করেন তিনি।

মসিউর রহমান বলেন, আমাকে টাকা নিয়ে আসতে বলা হয়। পরে আমরা র‍্যাব-১১ কার্যালয়ে অভিযোগ করি। অভিযোগের বিষয়টি জানতে পেরে প্রায় দেড় ঘণ্টা পর তারা আমাদের লোকটিকে ছেড়ে দেয়।

তিনি আরও অভিযোগ করেন, ওই ব্যক্তিরা তাদের আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে ভয়ভীতি প্রদর্শন করে এবং পুলিশে দেওয়ার হুমকি দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে রাতে হাইওয়ে পুলিশ লরিটিকে কিছু সময়ের জন্য আটক করলেও পরে ছেড়ে দেয়। পরবর্তীতে র‍্যাব-১১ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করে।

এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবকে মুঠোফোনে কল করা হলে তিনি জানান, আমি বর্তমানে থানার বাইরে আছি। জানতে পেরেছি, র‍্যাব ও থানার পুলিশ যৌথভাবে কিছু নিষিদ্ধ পলিথিন আটক করে থানায় নিয়ে এসেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!