চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রুদ্রনগর মাঠে বজ্রপাতে নাজমুল হোসেন (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ২টার দিকে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করার সময় এ ঘটনা ঘটে। নিহত নাজমুল হোসেন উপজেলার রুদ্রনগর গ্রামের জসীম উদ্দীনের ছেলে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নাজমুল হোসেন বাড়ির পাশের মাঠে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিলেন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নিহতের বাবা জসীম উদ্দীন জানান, বৃহস্পতিবার দুপুরে তার ছেলে নাজমুল হোসেন বাড়ির পাশের মাঠে জমি চাষ করার সময় এ ঘটনা ঘটে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, তিনি ঘটনাটি শুনেছেন। প্রকৃত ঘটনা জানার জন্য থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন