× UCB Sticker Card
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৭:১১ পিএম

নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে ৩ জনকে অচেতন, ৬ লাখ টাকার মালামাল লুট

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৭:১১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে একই পরিবারের তিনজনকে অচেতন করে স্বর্ণালংকার ও মোবাইল সেটসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুটের ঘটনা ঘটেছে।

বুধবার (২৪ জুন) সকালে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের অভিরখিল গ্রামের আব্দুল হালিম পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন মো. জামাল উদ্দিন (৫০), তার স্ত্রী শামসুর নাহার (৪২) ও মেয়ে জেবা ফারিয়া (১৪)। জামাল পেশায় একজন স্কুলশিক্ষক। তাদের সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়েছে।

ভুক্তভোগী জামাল উদ্দিন বলেন, সকালে খাবার খেয়ে আমি স্কুলে চলে যাই। হঠাৎ স্কুলে আমি অসুস্থ হয়ে পড়ি। পরে সহকর্মীরা আমাকে বাড়িতে পাঠিয়ে দেন। বাড়িতে গিয়ে দেখি, জিনিসপত্র এলোমেলো এবং আমার স্ত্রী ও মেয়ে অচেতন হয়ে পড়ে আছে। পরে জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় আমাদের হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরও বলেন, কোনো এক সময় খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে রাখা হয়। কে বা কারা আমার ঘরে থাকা স্বর্ণালংকার ও মোবাইল সেটসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!