× UCB Sticker Card
শনিবার, ২৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০১:২০ পিএম

ইটের সলিং করায় দীর্ঘদিনের যাতায়াত কষ্টের অবসান

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০১:২০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

২০২৫-২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার  (কাবিখা) কর্মসূচির আওতায় সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নে ভোয়াগ মনি ডাক্তার বাড়ি থেকে শ্রীলঙ্কা হুজুর মসজিদ পর্যন্ত গ্রামীণ রাস্তার ইটের সলিং কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

​শনিবার সকালে রাস্তাটির নির্মাণকাজের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক একরামুল হক সবুজ। এত সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোকাররম আলী চৌধুরী সাহাদ, ইউপি সদস্য জসিম উদ্দিন, ইউনিয়ন বিএনপি নেতা বখতিয়ার মালেক চৌধুরী, উপজেলা কৃষকদল নেতা নুর করিম, সাবেক ইউপি সদস্য আলী আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই রাস্তাটি পাকাকরণের ফলে স্থানীয় এলাকাবাসীর দীর্ঘদিনের যাতায়াত কষ্টের অবসান ঘটবে। বিশেষ করে শ্রীলঙ্কা হুজুর মসজিদে যাতায়াতকারী মুসল্লি এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য এই উন্নয়নকাজ আশীর্বাদস্বরূপ হবে।

অনুষ্ঠান শেষে উন্নয়নকাজের সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!