× UCB Sticker Card
শনিবার, ২৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৩:০৭ পিএম

পিআইবিতে এআই ও ফ্যাক্টচেক বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৩:০৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সাংবাদিকদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং তথ্য-যাচাইয়ে সক্ষমতা বাড়াতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) দুই দিনব্যাপী ‘ডিজিটাল সাংবাদিকতা, এআই ও ফ্যাক্টচেক বিষয়ক প্রশিক্ষণ’ আয়োজন করেছে।

শনিবার ও কাল রোববার  পিআইবির সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। যা সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

প্রশিক্ষণসূচি অনুযায়ী, ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)–ভুক্ত সংবাদপত্র, অনলাইন সংবাদমাধ্যম ও ডিজিটাল নিউজ পোর্টালের কর্মরত রিপোর্টার, সাংবাদিক, ফিচার লেখক, সম্পাদক, আলোকচিত্র সাংবাদিক, ভিডিও সাংবাদিক এবং ডিজিটাল কনটেন্ট নির্মাতারা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের মূল লক্ষ্য  ডিজিটাল প্রযুক্তি, তথ্য-যাচাই (ফ্যাক্টচেকিং), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং ডিজিটাল প্রকাশনা কৌশল সম্পর্কে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি করা। পাশাপাশি আধুনিক প্রযুক্তির কার্যকর ও নৈতিক ব্যবহারের মাধ্যমে আরও নির্ভুল, বিশ্বাসযোগ্য ও মানসম্পন্ন সংবাদ পরিবেশনের সক্ষমতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

দুই দিনের কর্মসূচিতে এআই-ভিত্তিক সাংবাদিকতা, কার্যকর প্রম্পট তৈরি, সংবাদ ও কনটেন্ট তৈরিতে এআই-এর ব্যবহার, ফ্যাক্টচেকিংয়ের মৌলিক ধারণা, ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওএসআইএনটি), ছবি ও ভিডিও যাচাই, জিওলোকেশন, ডিজিটাল আর্কাইভ, তথ্য সুরক্ষা, সাইবার নিরাপত্তা এবং সাংবাদিকতার নৈতিকতা নিয়ে পৃথক সেশন অনুষ্ঠিত হয়। এছাড়া অংশগ্রহণকারীদের জন্য ব্যবহারিক আলোচনা ও প্রশ্নোত্তরের সুযোগ থাকছে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক মানের তথ্য-যাচাই পদ্ধতি ও বিভিন্ন ডিজিটাল টুল ব্যবহারের দক্ষতা অর্জন করতে পারবে। পাশাপাশি বিকৃত ছবি ও ভিডিও শনাক্তকরণ, সংবাদ যাচাইয়ের কার্যকর কর্মপ্রবাহ তৈরি, গবেষণা, অনুবাদ, ট্রান্সক্রিপশন এবং সম্পাদকীয় কাজে এআই ব্যবহারের বাস্তব ধারণা লাভ করে। ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ উপস্থাপন ও পাঠকের সম্পৃক্ততা বৃদ্ধির কৌশল সম্পর্কেও ধারণা দেওয়া হয়।

Link copied!