× UCB Sticker Card
শনিবার, ২৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৩:৪৭ পিএম

ঘানার আলোচিত তান্ত্রিক জানিয়ে দিলেন এবার কে হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৩:৪৭ পিএম

নানা কোয়াকু বনসাম। ছবি : সংগৃহীত

নানা কোয়াকু বনসাম। ছবি : সংগৃহীত

নতুন এক উত্তেজনা ঘিরে ধরেছে ফুটবল বিশ্বকাপকে, ঘানার বিতর্কিত আধ্যাত্মিক সাধক নানা কোয়াকু বনসামের মন্তব্য ঘিরে। তিনি সম্প্রতি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের উপর জাদু করার দাবি সামনে আনেন। এবার বিশ্বকাপ নিয়ে নতুন ভবিষ্যদ্বাণী করে আবারও আলোচনায় এসেছেন। অনেকে তাকে চেনে ‘দ্য উইচ ডাক্তার’ নামে, যার মতে এবারের বিশ্বকাপ জিতবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।

নানা কোয়াকু বনসাম বিশ্বাস করেন, ক্রিস্টিয়ানো রোনালদো এবং পর্তুগাল ২০২৬ বিশ্বকাপের শিরোপা জিততে চলেছে। তিনি ভবিষ্যদ্বাণী করেছেন, পর্তুগাল শিরোপা জিতবে এবং ফুটবল মাঠের বাইরে এই ফলাফল ইতিমধ্যে নির্ধারিত হয়ে গেছে।

বিভিন্ন গণমাধ্যমে তিনি বলেছেন, এই বিশ্বকাপ পর্তুগাল এবং রোনালদোর জন্য। তারাই জিতবে। পর্তুগাল আধ্যাত্মিক জগতে ইতিমধ্যেই টুর্নামেন্ট জিতে গেছে এবং রোনালদো আত্মবিশ্বাসী হতে পারেন কারণ তার মুহূর্ত এসে গেছে।

দাবিটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, যার প্রধান কারণ মাঠের ফলাফলের সাথে আধ্যাত্মিক শক্তির সংযোগ স্থাপনে বনসামের পূর্ব ইতিহাস। সম্প্রতি ইংল্যান্ড-ঘানার বিশ্বকাপ ম্যাচের আগে তিনি হ্যারি কেনকে নিয়ে কাজ করছেন বলে দাবি করেন। সে ম্যাচে ঘানার বিপক্ষে ইংল্যান্ড ড্র করে। এবং কেনও গোল করতে পারেননি।

ম্যাচের আগে বনসাম বলেছিলেন, ‘আগেও দেখিয়েছি কী করতে পারি, তাই তাকে (কেন) থামাতে আমাকে কী করতে হবে জানি।’

ঘানার বিপক্ষে ইংল্যান্ড গোলশূন্য ড্রয়ের পর তিনি শিরোনামে আসেন। ইংল্যান্ড অধিনায়কের বিষয়ে তার অবস্থানের পরে নরম হন বসনাম। তার মতে, তাদের মধ্যে কোন ব্যক্তিগত শত্রুতা নেই, ‘হ্যারি কেন আমার শত্রু নয়। আমার একটি সন্তান আছে যার নাম শিগগিরই হ্যারি কেনের নামে রাখব।’

নানা কোয়াকু বনসাম ঘানার অন্যতম বিতর্কিত ব্যক্তিত্ব এবং তিনটি উপাসনালয় পরিচালনা করেন। নিজেকে একজন আফ্রিকান ঐতিহ্যবাহী পুরোহিত এবং ভেষজ চিকিৎসক পরিচয় দেন। আধ্যাত্মিক নির্দেশনা ও ঐতিহ্যবাহী পদ্ধতির মাধ্যমে মানুষকে সাহায্যের দাবি করেন।

২০১৪ বিশ্বকাপেও একবার আলোচনায় এসেছিলেন। সেসময় দাবি করেছিলেন, ঘানার সাথে পর্তুগালের ম্যাচের আগে রোনালদোর চোটের সমস্যায় তার ভূমিকা ছিল। সেসময় বলেছিলেন, তিনি চোটের মাধ্যমে রোনালদোকে ম্যাচের বাইরে রাখতে চেয়েছিলেন।

Link copied!